1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

শেরপুরে কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের সজবরখিলাস্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল পরিচালক মোঃ মাহাতাব উদ্দিন। তাফসীর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা তরবিয়ত সেক্রেটারী মাহফুজুর রহমান।বক্তব্য শেষে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি মোঃ রেজাউল করিম জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম (বাচ্চু), মোঃ আইয়ুব আলী, জামাল উদ্দিন, আবু সায়েম, সাধারণ সম্পাদক মোঃ রেদুয়ান ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সেতু জামান, আঃ মান্নান, মোকাম্মেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মুছা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া, জুলহাস, সোহেল, জনি মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুল, ট্রেড ইউনিয়ন সম্পাদক মুখলেছ, প্রচার ও প্রযুক্তি সম্পাদক ঝিল্লুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক নূর আলম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন, আইন-আদালত সম্পাদক কাশেম, সাহায্য ও পুর্নবাসন সম্পাদক মেরাজ মেম্বার, কর্মসংস্থান সম্পাদক আতাউর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আল আমীন, কার্যকরি সদস্য দুলাল, নুরুল আলম, আঃ হাই, সোহেল, মিজান, লতিফ, আলমগীর, সাইফুল, হেলাল উদ্দিন।এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, জেলা কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।বাংলাদেশ কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম জাহাঙ্গীর বলেন, জেলায় কৃষকগোষ্ঠী অনেক স্বপ্ন ও নায্য অধিকার আদায়ের জন্য জেলা কৃষি ও মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন নামের সংগঠনটির যাত্রা শুরু করেছি। সকলই আমাদের কে সার্বিক বিষয়ে সহযোগীতা প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট