1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

চৌদ্দগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার ও উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

শুক্রবার সরকারি ছুটির দিনে আসন্ন বর্ষায় সম্ভাব্য বন্যার ভয়াল কবল থেকে চৌদ্দগ্রাম রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক মো: জামাল হোসেন এঁর নেতৃত্বে ‘ড্রেন, নর্দমা ও খাল পরিষ্কার অভিযান’ পরিচালিত হয়েছে।
এসময় চৌদ্দগ্রাম পৌরসভা, সম্মানিত স্থানীয় জনসাধারণ ও চৌদ্দগ্রাম প্রেসক্লাব সহযোগিতা করেন।অভিযানের প্রথম দিনে পৌর কেন্দ্রীয় জামে মসজিদের তিন দিকের প্রায় ২০০০মিটার ড্রেনে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হয়েছে। এসময় দেখা যায় অবৈধভাবে দখল করে ড্রেনের উপর স্থানীয়রা দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে রেখেছেন। ড্রেন বন্ধ হয়ে যাওয়ার ফলে পানি নিষ্কাশন হচ্ছে না এবং সামান্য বৃষ্টি হলেই পানি জমে জনদুর্ভোগের স্বীকার হচ্ছেন সর্বসাধারণ। কাজেই উক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।সরেজমিন দেখা যায় স্থানীয়রা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ককশিট, ছেড়া জুতা, মদকের বোতল, এমনকি বাসাবাড়ির আবর্জনা পলিথিন ব্যাগে পুরে ড্রেনে ফেলে ভরাট করেছেন। এর ফলেই সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কাজেই ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতার জন্য একইসাথে আমরা নিজেরা যেমন ব্যক্তিগতভাবে দায় এড়াতে পারি না তেমনি সচেতন নাগরিক হিসেবে আমাদের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করা উচিৎ নয়।চৌদ্দগ্রামকে বন্যার ভয়াল কবল থেকে রক্ষা করতে হলে স্থানীয়দের আরো বেশি সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।উপজেলা প্রশাসন এবং চৌদ্দগ্রাম পৌরসভার যৌথ উদ্যোগে ড্রেন পরিষ্কারের মাধ্যমে আজ যে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হয়েছে, এই অভিযান অব্যাহত রাখা এবং রক্ষা করার দায়িত্ব প্রত্যেক নাগরিক যদি ব্যক্তিগতভাবে পালন করেন তাহলেই বন্যার ভয়াল কবলের হাত থেকে চৌদ্দগ্রামকে রক্ষা করা সম্ভব।এসময় উপজেলা নির্বাহী অফিসার নাগরিক সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে, প্রত্যেক নাগরিকে যথাযথভাবে নাগরিক দায়িত্ব পালনের আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট