1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে দিনব্যাপী মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে ০৩ মে (শনিবার) সকালে নগরীর শহিদ হাদিস পার্কে দিনব্যাপী হেলথি সিটি মেলা (হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেয়ার) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, স্বাস্থ্যমেলা খুলনাবাসীকে স্বাস্থ্য সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমে প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। বেশি করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা এই উদ্যোগটি নিয়েছেন অবশ্যই প্রশংসার দাবী রাখে। মেলার স্টল সংখ্যা বাড়ানোর জন্য সংশিষ্টদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার। এসময় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে ম্যারাথন রান উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রূপসা-পিটিআই মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার একশত ৫০জন অংশ নেন। বিশ^ স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট