1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ময়মনসিংহে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন র‍্যাবের জালে মানিক নামে এক ব্যক্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহ র‍্যাব-১৪ একটি টহল দল (২৮ এপ্রিল) রাতে কথিত সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন মানিক জানান যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২৯, পণ্ডিত পাড়া, জিলা স্কুল মোড় সংলগ্ন “লাইভ কেয়ার মেডিসিন সপ’’ এ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে। উক্ত সংবাদের সত্যতা যাছাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে “লাইভ কেয়ার মেডিসিন সপ’’ এর সামনের অংশের প্রবেশ মুখে গ্লাসের তৈরী রেকের উপর খাবার স্যালাইনের বক্সের ভিতর সাদা টিস্যু পেপার দিয়ে মোড়ানো বায়ুরোধক পলিথিনের ভিতর ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ করা হয় । এ সময় দোকান মালিক মোঃ মাহদুদুল হাসান আরাফাতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি উক্ত ইয়াবা ট্যাবলেট সম্পর্কে কিছু জানেন না মর্মে জানান।
এ সময় উপস্থিত লোকজন দোকান মালিক মোঃ মাহদুদুল হাসান আরাফাত একজন ভালো মানুষ এবং তিনি এ ধরণের কাজ করতে পারে না বলে জানায়। দোকান মালিক জানান যে, মোঃ সাদেকুর রহমান সাদেক (৪৮) নামে এক ব্যক্তিকে তার দোকানে সন্দেহজনক আগমন এবং স্যালাইনের বক্সগুলো নাড়াচাড়া করতে দেখেছেন। তখন দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, পাঞ্জাবি-পাজামা এবং চোখে রঙ্গিন চশমা পরিহিত অবস্থায় মোঃ সাদেকুর রহমান সাদেক (৪৮) দোকানে আসেন এবং খাবার স্যালাইনের বক্স থেকে একটি স্যালাইন নিয়ে সু-কৌশলে স্যালাইনের বক্সে ইয়াবা ট্যাবলেট রেখে চলে যান।
পরবর্তীতে একই তারিখ রাত ২২:৫০ ঘটিকায় সংবাদদাতা মোঃ বিল্লাল হোসেন মানিক (৩৮) কে তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের ওয়ারর‌্যাস পশ্চিমপাড়া সাকিনস্থ এক চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়। অপর আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট