1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

নন্দীগ্রামে ধান ও সেদ্ধ চাল সংগ্রহে অনিয়ম ঠেকানোর তাগিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও সেদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কৃষক হয়রানি এবং অনিয়ম ঠেকানোর তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু।গতকাল বুধবার বেলা ১১টায় খাদ্য গুদামের ফটকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম। চলতি মৌসুমে ৩৬ টাকা কেজিতে ১২৭২ মেট্রিকটন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১০২৬ মেট্রিকটন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে অভ্যন্তরীণ কার্যক্রম।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লায়লা আঞ্জুমান বানু বলেন, সরকার নির্ধারিত মূল্যের ধান ও চাল সংগ্রহে কোনো অনিয়ম পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কৃষকেরা যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হন। সব ধরণের অনিয়ম ঠেকাতে তৎপর ও তদারকি বাড়াতে কর্তকর্তাদের নির্দেশনা দেন ইউএনও।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আলমগীর, খাদ্য পরিদর্শক আবু মুসা সরকার, চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট