1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব //বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান //

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা থেকে মিজান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮) এপ্রিল সকালে সদরের কলেজ খেয়াঘাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজান ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন।মিজানের বড় ভাই রাজু বলেন, ‘গতকাল রোববার (২৭ এপ্রিল) রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে। পরে তাকে কিছু টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে রাতেই বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।স্থানীয়রা জানান, খালে কাদায় লেপটানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন দেখা যায়।ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওই মোহনার দক্ষিণ-পূর্ব কোনায় একটি বটগাছের গোড়ায় নেশাজাতীয় কিছু আলামত পাওয়া গেছে। মরদেহের শরীরে সবকিছু স্বাভাবিক থাকলেও তার ডান পায়ে জুতা ছিল না। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানিতে পড়ে আর উঠতে না পারায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান মিজান। এর পরেও যদি অন্যকিছু থাকে তা ময়নাতদন্তের পরে জানা যাবে।

মোঃ আবু ছালেহ বিপ্লব
বরিশাল বিভাগীয় প্রধান
মোবাইলঃ ০১৭১৩-৪২৯৮৬৩
২৯ এপ্রিল ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট