1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

রামপালে কথিত ডেভিল হান্টের অভিযোগে সাংবাদিক সুখময় কে গ্রেফতার, সমালোচনার ঝড় মুক্তির দাবী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের রামপাল থানা পুলিশের অভিযানে কথিত ডেভিল হান্টের অভিযোগে সুখময় ব্রহ্ম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ এপ্রিল) রাত ২ টার সময় রামপাল থানা পুলিশ সাংবাদিক সুখময় কে আটক করে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১ টায় তাকে আদালতে প্রেরণ করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত মুক্তির দাবী করেছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে, প্রেসক্লাব রামপাল এর অর্থ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার রামপাল প্রতিনিধি সুখময় ব্রহ্ম সুনামের সাথে কলেজে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। বাগেরহাট সদরের সাবেক এমপি তন্ময়ের এপিএস আখ্যা দিয়ে কথিত ডেভিল হান্টের তকমা দিয়ে রবিবার রাত পৌনে ২ টার সময় পুলিশ সাংবাদিক সুখময়ের ভাগাস্হ ভাড়া বাসাতে হানা দেয়। এ সময় সাংবাদিক সুখময় প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দদের বিষয়টি অবহিত করেন। তখন গভীর রাতে বাসাতে অভিযান পরিচালনাকারীরা পুলিশের সদস্য কি না তা নির্ণয় করা সম্ভব হচ্ছিল না। নিরাপত্তা জনিত কারণে তাকে বাসার দরজা বন্ধ রাখতে বলা হয়। এরপরে পুলিশ দরজা ভাঙ্গার চেষ্টা করলে সুখময় দরজা খুলে দেন। দরজা খুলতে দেরী করার কারণে অধ্যাপক সাংবাদিক সুখময় কে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং অকথ্য ভাষায় গালাগাল দেন। পুলিশ ডেভিল হান্টের অভিযানের নামে গত ১৮ জানুয়ারি/২০২৫ তারিখে গুলি বর্ষণ ও গুলি উদ্ধারের ঘটনায় করা একটি পেইন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।উল্লেখ্য, এ ঘটনা নিয়ে প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দ রামপাল থানার ওসি আতিকুর রহমানের কাছে জানতে চান, সাংবাদিক সুখময়ের বিরুদ্ধে কি ধরণের অভিযোগ রয়েছে? উত্তরে ওসি আতিক জানান, অনেক অভিযোগ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওসি আতিক সুনিদৃষ্ট করে কোন অভিযোগের বিষয়ে বলতে পারেননি। তিনি বলেন অনেক নেতার অভিযোগ আছে, তারা আমাকে ফোন করে তথ্য দিয়েছে। তবে অবশেষে ওসি তার ভাবমূর্তি উদ্ধার করতে একটি পেইন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। রামপালে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা রামপাল থানার ওসির সাথে সকল সম্পার্ক ছিন্নসহ পুলিশকে কোন কাজে সহযোগীতা করা হবে না বলে জানিয়ে দেন। কারণ জুলাই বিপ্লবের পরিপন্থী কাজ এটি। সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাঁধা ও হুমকি এটি। অহেতুক নিরাপরাধ সাংবাদিকে পেইন্ডিং মামলায় গ্রেফতার দেখানো সাংবাদিকদের পেষাধারীত্বের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন বলে মনে করেন এই নেতা।চরম ক্ষোভে ফেটে পড়েন রামপাল উপজেলাসহ বিভিন্ন উপজেলা এবং বাগেরহাটের সাংবাদিকেরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তসহ সাংবাদিক সুখময়ের নিঃশর্ত মুক্তি দাবী করেন। দ্রুত মুক্তির দাবীতে প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ একগুচ্ছ কর্মসূচি গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট