1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা

হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ঝালকাঠির সেই ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ আবু ছালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় ব্যুরো। 

বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার নলচিঠি উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন ঈমন চৌধুরীর ভাতের হোটেল, কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ঝালকাঠির পৌর শহরের ব্রাক মোড়ের সেই ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ নামের হোটেলটি ! পৌর শহরের ব্রাক মোড়ে প্রায় সর্বক্ষণ ভিড় লেগে থাকতো। ক্যামেরা হাতে প্রায়ই পৌঁছে যেতেন নানান ভ্লগার ও সাংবাদিকরা । তবে এবার সেই দোকান বন্ধ হয়ে গেল। হোটেলের পরিচালক ইমন চৌধুরী নিজে একথা জানান। তিনি বলেন, হোটেলটির নাম হাউন আঙ্কেল দেওয়ার কারণে ভাইরাল হয়ে যায়। হোটেলটি খুব ভালো চলছিল। কিন্তু আপনারা জানেন কি না জানিনা আমি আগে ঠিকাদারি কাজ করতাম, এখন আবার ঠিকাদারি কাজ শুরু করার কারণে হোটেলটি চালাতে পারছি না। তাছাড়া একটি ভাতের হোটেল চালাতে অনেক সময় দিতে হয়, যা বর্তমানে আমার কাছে সম্ভব না। এছাড়া কর্মচারী দিয়ে দোকান চালিয়ে কোনো লাভ নেই, তাই সব মিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি। ঈমন চৌধুরী ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা তিনি হার্ডওয়ারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্টে আওয়ামী সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা খারাপ হ‌ওয়াতে , তিনি এই হোটেলের ব্যবসা শুরু করেন।স্থানীয়রা জানান, হাউন আঙ্কেল নামের কারনে ভাতের হোটেলটি চালু হওয়ার পর জনপ্রিয় হয়ে ওঠে। ঝালকাঠির আশপাশ জেলা দিয়ে লোকজন হোটেলের নামের কারনেই মূলত ছুটে আসতেন এই হোটেলে। কিন্তু হোটেলটি বর্তমানে বন্ধ।

মোঃ আবু ছালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় প্রধান,২৪ এপ্রিল ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট