1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

ভিজিএফের ২৮৭০ কেজি চাল জব্দ, আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার শেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) আওতায় বিতরণের দুই হাজার ৮৭০ কেজি চাল জব্দ করেছে যৌথবাহিনী। এসময় জব্দ করা হয় তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা। আটক করা হয় দুজনকে।শনিবার রাতে লসমনপুর ইউনিয়নের হাতি আগলা গ্রামে অভিযান চালিয়ে চালসহ ওই দুজনকে আটক করা হয়।জব্দকৃত চালগুলো পাচারের জন্য অটোরিকশায় উঠানো হয়েছিল বলে জানা গেছে।যৌথবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাতের দিকে গোপন খবরে হাতি আগলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তিনটি অটোরিকশায় ভর্তি ভিজিএফের চাল জব্দ করা হয়। আটক করা হয় দুই অটোরিকশা চালকে।শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল কিছু অসাধু জনপ্রতিনিধি বিতরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে দিচ্ছিল। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করার প্রক্রিয়া চলছিল।চাল জব্দের ঘটনায় মামলা করা হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট