1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

সুন্দরবনের জলদস্যু বাহিনীর ২ সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার

সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু করিম শরিফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ১৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুর্ধর্ষ জলদস্যু করিম শরীফ বাহিনী তার দলবল নিয়ে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যু দলটি বনের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে জলদস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী মো. আল আমিনকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়। পরবর্তীতে আটক আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করায় তার তথ্যের ভিক্তিতে খুলনা থেকে পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী ওরফে বাবুকে আটক করা হয়। উদ্ধার করা অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালসহ আটক জলদস্যুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। আটকরা দীর্ঘদিন জলদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদসহ দস্যুতার ব্যবহৃত মালামালা সরবরাহ করে সহযোগিতা করছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট