1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

বাগেহাটের রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই নারীসহ ৫ জন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপাল থানা পুলিশ পৃথকভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিন মাসের সাজাপ্রাপ্ত একজন নারীও রয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) গ্রেফতারকৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়।রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশ। রাতের বিভিন্ন সময় পৃথক অভিযানে সদর ইউনিয়ের নদীরহোলা গ্রামের রাজিব পালের স্ত্রী সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী কাদম্বীনি পোদ্দার (৪০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চুরি করার সময় উপজেলার খেজুরমহল গ্রামের হোসেন গাজীর ছেলে আজগর গাজী (২৫) ও খুলনা জেলার দাকোপ উপজেলার রামনগর গ্রামের খোকন মন্ডলের ছেলে উজ্জ্বল মন্ডল (২৯) গ্রেফতার করা হয়। আর এক অভিযানে বাঁশতলী ইউনিয়ের বড়দিয়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে সিআর মামলার পরোয়ানাভূক্ত আসামি রাবেয়া খাতুন (৩০) ও একই ইউনিয়ের চন্ডিতলা গ্রামের গৌর চন্দ্র পালের ছেলে রাখাল চন্দ্র পাল (২৮) কে নারীকে উত্যক্ত ও হেনস্থা করার অপরাধের এজাহারভূক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয়।রামপাল থানার নবাগত ওসি মো. আতিকুল ইসলাম দুই নারীসহ ৫ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট