1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর

নগরীতে ডিবি ও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি, আটক ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

নগরীতে ডিবি ও ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি, আটক ৪। জানা যায় হাফুজুর রহমানের বাসায় গোয়েন্দা পুলিশ ও ছাত্রসমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবির ঘটনায় চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ইখতিয়ার উদ্দিনের নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন, নগরীর বাগমারা এলাকার সিটি কলেজে পড়ুয়া ডিগ্রি সম্পূর্ণ আব্দুল হামিদ সরদারের পুত্র মোঃ মাসুদ রানা (২৩), শ্যামনগর সাতক্ষীরার আব্দুস ছামাদ গাইনের পুত্র বাগেরহাট পিসি কলেজ অনার্স সেকেন্ড ইয়ার পড়ুয়া মোঃ ফয়সাল মাহমুদ (২৪), শ্যামনগর সাতক্ষীরার কামরুল ইসলামের পুত্র সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা অনার্স শেষ মোঃ সালাউদ্দিন (২৬), নগরীর শেরেবাংলা রোড আমতলা নিবাসী ইউসুফ আলীর পুত্র সরকারি সুন্দরবন আদর্শ কলেজ পড়ুয়া রিফাত পারভেজ রাফি (২১)। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সোনাডাঙা থানার বয়রা শ্মশান ঘাট আন্দীরঘাটের সাবেক পুলিশ কর্মকর্তা মাহফুজ রহমানের বাড়ির ভাড়াটিয়া সাতক্ষীরার আশাশুনির চাকলার মোবারক আলীর ছেলে ইখতিয়ার উদ্দিনের কাছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যান। তারা তাকে অনলাইন জুয়ার কিপ্ট কারেন্সির এজেন্ট দাবি করে অবৈধ ব্যবসা করছে বলে অভিযোগ করেন। তারা তাকে সন্ধ্যা সাড়ে ৭টায় মাহফুজ দারোগার বাসার নিচে আসতে বলেন। পরবর্তীতে তাকে ওই বাড়ির দোতালায় রুমের ভিতরে নিয়ে প্রথমে মারধর করে। ছাত্র সমন্বয়ক ও ডিবি পরিচয় দিয়ে চালান করে দিবে ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ইখতিয়ার উদ্দিনের স্ত্রীর গহনা ও তার ব্যবহৃত ল্যাপটপ ব্যাগে ঢোকাতে শুরু করে। ডিবি এনে ধরিয়ে চালান দেবে বলে তার সাথে জোড়াজুড়ি শুরু করে। এক পর্যায়ে মারধর করে। পরবর্তীতে ভুক্তভোগী আর বাড়িওয়ালা মাহফুজুর রহমানকে ফোন দিয়ে বিষয়টি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট