1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

নরসিংদীর সদরের বিএনপির বর্ষীয়ান নেতা আবু সালেহ চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

তালাত মাহমুদ নরসিংদীর প্রতিনিধি।

নরসিংদী সদর থানা বিএনপির সফল সভাপতি আবু সালে চৌধুরী উত্থান ও বিএনপির জন্য তাঁর অবদান এক কথায় অনন্য। রাজনীতির মাঠে তাঁর অবিচল অঙ্গীকার, ত্যাগ ও নেতৃত্বগুণ তাঁকে শুধু মাধবদী নয়, পুরো নরসিংদী জেলায় একটি সুপরিচিত ও শ্রদ্ধেয় নাম করে তুলেছে।আবু সালেহ চৌধুরীর রাজনীতির যাত্রা শুরু হয় তৃণমূল থেকে। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন এবং বিএনপির কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর সৎ, দক্ষ ও ত্যাগী নেতৃত্বের ফলে দলীয় নেতাকর্মীদের আস্থা অর্জন করেন এবং বর্তমানে তিনি সদর থানা বিএনপির সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি আবু সালেহ চৌধুরী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান হিসেবেও পরিচিত। জনপ্রতিনিধি হিসেবে তাঁর উন্নয়নমূলক কার্যক্রম, জনসেবার মনোভাব ও সহজ-সরল ব্যবহারের জন্য তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর নেতৃত্বে এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।দলের দুঃসময়ে আবু সালেহ চৌধুরী কখনো পিছু হটেননি। জুলুম, নির্যাতন ও বাধা উপেক্ষা করে তিনি বারবার রাজপথে নেমেছেন গণতন্ত্র ও দলের অধিকার আদায়ে। বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের মাঝে সাহস ও অনুপ্রেরণা জোগানো তাঁকে একজন প্রকৃত সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।আবু সালেহ চৌধুরী আজ মাধবদী তথা নরসিংদীর বিএনপির জন্য একটি আশীর্বাদস্বরূপ। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, নেতৃত্বগুণ এবং অগাধ জনপ্রিয়তা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে অবদান রাখবে বলে দলীয় নেতাকর্মীরা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট