1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

লামায় নববর্ষের শুরুতেই সকালে ৫৮ বছরের বৃদ্ধ মহিলা কে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
Oplus_131072

মোঃ শফিকুল ইসলাম ব্যুরো চীফ চট্টগ্রাম ঃ

বান্দরবান জেলার লামা উপজেলায় তামাক কেন্দ্রিক ঘটনাকে পুঁজি করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ফাঁসিয়াখালী ইউপি ৯ নং ওয়ার্ড বড়পাড়া বনফুল সংলগ্ন বড়বিল গ্রামে সোমবার (১৪ এপ্রিল) বাংলা বছরের প্রথম দিন সকাল ১০টার দিকে এই নির্দয় ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে প্রকাশ, ১৩ এপ্রিল রাতে নিহতের ছেলে মীর আহমদ প্রতিবেশি কৃষক নাসির উদ্দিনের চুল্লিতে তামাক কিউরিং করতে দেয়। গভীর রাতে ওই তামাক নিয়ে চলে যায় আরেক প্রতিবেশি (হত্যাকারী) আব্দুল জব্বার। খবর পেয়ে মীর আহমদ আব্দুল জব্বারের বাড়িতে গিয়ে যেহেতু জানতে চায়। ওই সময় কথাকাটির এক পর্যায়ে জব্বারের পরিবার উল্টো মীর আহমদকে তামাক চুরির অপবাদ দিয়ে বেধে রেখে মারধর করে পরে ছেড়ে দেয়। সোমবার সকালে মীর আহমেদ এর মা নুর আয়েশা আব্দুল জব্বারের বাড়িতে গিয়ে রাতের ঘটনাটি জানতে চায়। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে আবদুল জব্বার, তার স্ত্রী রোকেয়া বেগম ও তাদের ছেলে মোঃ রোবেল, মোঃ সিরাজ মিলে এলোপাতাড়ি মারধর করলে বৃদ্ধ নুর আয়েশা বেগম (৫৮), স্বামী মোঃ আব্দুল হাকিম; ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।এর পর জ্ঞানশুণ্য ভেবে সবাই মিলে চকোরিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার নুর আয়েশাকে মৃত ঘোষনা করেন। পরে নুর আয়েশার লাশ কক্সবাজার সদর হসপিটাল মর্গে পাঠানো হয়। সোমবার রাত সোয়া নয়টায় বয়োবৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট