1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

বান্দরবানে বর্ণাট্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম ব্যুরো চীফ চট্টগ্রাম ঃ

রঙ-বেরঙের ফেস্টুন, ঐতিহ্যবাহী পোশাক আর নাচ-গানের মাধুর্যে মাতোয়ারা বান্দরবান। মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব ‘মাহাঃ সাংগ্রাই পোয়েঃ’ উদযাপন শুরু হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।রোববার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে বের হয় সাংগ্রাইং বর্ণাঢ্য র‍্যালি। আয়োজনে ছিল মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উৎসব উদযাপন পরিষদ। শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজারও মানুষ, যারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে, মাতৃভাষায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অংশ নেন এই আনন্দ মিছিলে ।শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে (কেএসআই)। সেখানে আয়োজিত হয় বয়স্ক পূজা অনুষ্ঠান।জেলা প্রশাসক শামীম আরা রিনি রাজার মাঠে বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন। তিনি বলেন, বান্দরবানসহ পার্বত্য তিন জেলার ১১টি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এই উৎসবের মধ্য দিয়ে জাতিগত ঐক্য ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।তিনি আরো জানান, বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ক্ষুদ্র জাতগোষ্ঠীর উপস্থিতি এবার বিশেষ গুরুত্ব পাবে । এই বিচিত্র ময় সাংস্কৃতিক ঐক্যের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ।উৎসব উদযাপন পরিষদ জানিয়েছেন, সামাজিক ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবং আট দিনব্যাপী উদযাপন করা হবে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট