1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

আজ শনিবার (১২ এপ্রিল ২০২৫) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম সভায় সভাপতিত্ব করেন।পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, বিভিন্ন পুলিশ ইউনিটের ডেলিগেটগণ, শেয়ারহোল্ডারগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ১৫০টি পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।সভায় পলওয়েল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও অতিরিক্ত আইজি (প্রশাসন ) মো. মতিউর রহমান শেখ বক্তব্য রাখেন। পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন পেশ করেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।সভায় শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে নতুন শেয়ার ইস্যু ও শেয়ারের মূল্যমান বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২৩-২৪ অর্থবছরে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বিপিএম বলেন, পলওয়েলের নতুন শেয়ার ইস্যু এবং শেয়ারের মূল্যমান বৃদ্ধির ফলে এর কার্যক্রমে গতিশীলতা বাড়বে। তিনি বলেন, পলওয়েল জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে। সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে পারলে ভবিষ্যতে আমরা এ ধরনের আরো পুরস্কার পাবো।উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ১৯৬০ সালে পুলিশ সদস্যদের কাছে শেয়ার বিক্রির অর্থ দিয়ে গঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট