1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

চৌদ্দগ্রামে মুন্সীরহাট পরীক্ষা কেন্দ্রে বিএনপি ও ছাত্রদলের পানি ও রুটিন বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে মুন্সীরহাট ইউনিয়ন ও মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় তীব্র তাপদাহ লাঘবে দূর-দুরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা সম্বলিত পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের মূল ফটকের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক, ইউনিয়ন বিএনপি নেতা মো: মুজিবুর রহমান।বিএনপি নেতা মো: মুজিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক, জননেতা মো: কামরুল হুদার নির্দেশে মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও দলীয় প্রচারনা এবং পরীক্ষার রুটিন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মুন্সীরহাট ইউনিয়ন ও ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পরীক্ষা চলাকালীন অন্যান্য দিনেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক ও উপজেলা বিএনপি’র সদস্য মাওলানা মো: জিয়াউর রহমান, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মো: ইউছুফ মজুমদার, যুগ্ম আহবায়ক মো: ফরিদ ভূঁইয়া, কাজী মো: রিপন মিয়া, ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: আব্দুল হালিম, সদস্য সচিব মো: জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক কাজী মো: শিপন মিয়া, মো: আব্দুল মোতালেব, মো: আব্দুল মান্নান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুর রহমান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা মো: ইব্রাহীম খলিল সবুজ, মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক মো: হাসান, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা মো: রবিউল হাসান সহ মুন্সীরহাট ইউনিয়ন ও প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট