1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

সুন্দরবন থেকে জবাই করে আনা হরিণের ২৪ কেজি মাংস ও চামড়া জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার

বাগেরহাটে জব্দ করা মাংস ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস ও চামড়া জব্দ করা হয়। সুন্দরবনে শিকারের পর সেখানে জবাই করা হরিণের ২৪ কেজি মাংস ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। এ ছাড়া শিকারিদের একটি নৌকা জব্দ করা হয়েছে; তবে কেউ আটক হয়নি।শুক্রবার রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন। শনিবার দুপুরে জব্দ করা মাংস ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। মাহবুব হোসেন বলেন, শিকারিদের একটি দল সুন্দরবনে হরিণ শিকারের পর জবাই করে তা বিক্রির জন্য লোকালয়ে নিয়ে আসছে, এমন খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে হরিণের ২৪ কেজি মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, শুক্রবার দিনের কোনো এক সময় এই শিকারিরা অবৈধভাবে বনে প্রবেশ করে হরিণ শিকার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট