1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

আলীকদমে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গব্দ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ঃ আশরাফ উদ্দিন উপজেলা প্রতিনিধি আলীকদম

বান্দরবান জেলার আলীকদম উপজেলার আমতলীতে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজন করা হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলার। শনিবার (১২ এপ্রিল) রাতে আমতলী ত্রিশরণ বুদ্ধ বিহার এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় যুবকদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।অনুষ্ঠানের উদ্বোধন করেন আমতলী ত্রিশরণ বুদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্র জ্যোতি ভিক্ষু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল কালাম, সাবেক চেয়ারম্যান, আলীকদম উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলন্তমনি কারবারি, উপদেষ্টা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (আলীকদম আঞ্চলিক কমিটি)। আনোয়ারুল ইসলাম মামুন, সদস্য সচিব, বান্দরবান সরকারি কলেজ ছাত্রদল।আয়োজনে সভাপতিত্ব করেন বাবু সোহেল জীত তঞ্চঙ্গ্যা, সভাপতি, আমতলী যুব উন্নয়ন কমিটি।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তঞ্চঙ্গ্যা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবপ্রজন্মের মাঝে নিজেদের শিকড় সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই ঐতিহ্যবাহী ঘিলা খেলার মতো উৎসব আরো ব্যাপকভাবে আয়োজন করা উচিত।উল্লেখ্য, ঘিলা খেলা তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের একটি প্রাচীন ক্রীড়া, যা গ্রামীণ সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। নববর্ষকে কেন্দ্র করে এমন আয়োজনে তঞ্চঙ্গ্যা সংস্কৃতির রঙ আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট