1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন পরীক্ষায় একহাজার ৪১৬জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল একহাজার ৩৮৩ জন। অনুপস্থিত ছিল ৩৩জন শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় প্রথমদিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এসএসসি ও দাখিল ভোকেশনাল ৫টি কেন্দ্রে পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু।নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় ৬১৬জন, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০৯জন, দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ১৮৫জন, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা ১৫৪জন এবং ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষায় ১১৯জন পরীক্ষায় অংশ নেয়। এসএসসিতে ১২জন, দাখিল ১৭জন ও কারিগরি ৪জন অনুপস্থিত ছিল। নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শরিফুল ইসলাম জানান, নিরাপদ পরিবেশে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। সব ধরনের কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র সংলগ্ন এলাকায় ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট