1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

বিএনপি নেতাকর্মীদের আরও বেশি দায়িত্বশীল থাকতে হবে : সাবেক এমপি মোশারফ হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, বিএনপির কাছে জনগণের আশা ভরসা এবং প্রত্যাশা রয়েছে। বিএনপিই দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। প্রতিটি নেতাকর্মীকে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুন্ন হওয়ার মতো কোনো কর্মকান্ড বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।গতকাল বুধবার বিকেলে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ চত্বরে আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের ঐকব্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানিয়েছেন সাবেক এমপি মোশারফ হোসেন।উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট