1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা সেকান্দর আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা ও উপহারের মধ্য দিয়ে বিদায়ী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, স্থানীয় শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরী হয় আবেগঘন পরিবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদীদল চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ ও ফুল দিয়ে শুভকামনা জানানো হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মমিন মুন্সির সভাপতিত্বে পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক কাজী ফরহাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, আজাদ পালোয়ান হিরন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, নাজমুল হক, আবদুল্লাহ, ছাত্রদল নেতা জিহাদ, শাফায়াত, সৈকত, মাসুদ, রাসেল প্রমুখ।
পৃথকভাবে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বাতিসা ইউনিয়ন ছাত্রশিবির। সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং ফুল দিয়ে শুভকামনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাহাব উদ্দিন ভুঁইয়া সুজন, মাওঃ কামাল উদ্দিন, পর্তুগাল প্রবাসী আরিফ বিন জাহিদ, কুমিল্লা জেলা এইচডিআর সম্পাদক নূর উদ্দিন মাহবুব, প্রফেসর মামুনুর রশীদ ভূঁইয়া, শিক্ষক পরিষদ সভাপতি হেদায়েত উল্লাহ, ২নং ওয়ার্ড সহ-সভাপতি আবুল হাশেম ভুঁইয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট