1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

খুলনার দাকোপের ঠাকুরবাড়ি খেয়াঘাটে ১১০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

সুন্দরবন খুলনা রেঞ্জ ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১১০ কেজি হরিণের মাংস সহ আরিফুল সরদার (২৫) নামের ১ জনকে আটক করেছে। সে দাকোপ উপজেলার কালীনগর গ্রামের কিনারুল সরদারের পুত্র। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে ঠাকুরবাড়ি খেয়াঘাট এলাকা হতে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ৪ জন হরিণ শিকারী পালিয়ে যায়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার রাজু আহমেদ সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী মোঃ ইসমাইল হোসেন জানান, একটি সংঘবদ্ধ হরিণ শিকারী চক্র সুন্দরবন হতে হরিণ শিকার করে তা বিক্রির জন্য লোকালয় নিয়ে যাচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তা আটক করতে সক্ষম হই।সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান বলেন, আটককৃত আরিফুল সরদার তার সাথে থাকা ৪ শিকারীর পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। তার স্বীকারমতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া আটককৃত হরিণের মাংসের ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট