1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

ঝিনাইগাতীতে মেলার নামে জুয়ার আসর, উচ্ছেদ করতে গিয়ে ৫ পুলিশ আহত, ২ মামলায় গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাইকুরা বাজারে মেলায় জুয়ার আসর উচ্ছেদ করতে যাওয়া ৫ পুলিশের ওপর হামলার খবর পাওয়া গেছে। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর ঝিনাইগাতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের (বালিয়াচন্ডি) কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ করিমের ছেলে মোঃ আনন্দ আহাম্মেদ, আসাদ মেম্বার ও তার ভাই ইনসানের নেতৃত্বে বেশ কয়েকজনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ২ উপ-পরিদর্শক (এসআই) সহ মোট ৫ পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে। জানা যায়, প্রতি বছর পাইকুরা বাজারে মেলার নামে জুয়ার আয়োজন করা হয়।এবারও মেলায় জুয়ার আসর বসে। অভিযোগ উঠেছে যে, মোঃ আনন্দ আহাম্মেদ, সাবেক আসাদ মেম্বার ও তার ভাই ইনসান এই জুয়ার আসরের আয়োজন করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই মোঃ হারুন অর রশিদ ও এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল জুয়া বন্ধ করতে গেলে, আনন্দ, আসাদ মেম্বার ও তার ভাই ইনসানের নেতৃত্বে ১৭-১৮ জনের সংঙ্গবদ্ধ দল পুলিশের ওপর উপর্যুপরি হামলা চালায়। এতে এসআই হারুন অর রশিদ, এসআই মনিরুজ্জামান, কনস্টেবল তাজুল, কনস্টেবল শহিদুল ও কনস্টেবল ফরহাদ আহত হন।আহত পুলিশ সদস্যগণ ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন বলেন, জুয়ার আসর উচ্ছেদে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে রাতেই ২ টি মামলা দায়ের করা হয়েছে এবং রাতেই সাজেদুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট