1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

সাজ্জাদ হত্যা মামলার আসামী গ্রেফতারঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন প্রতিনিধিঃ

শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামে ২০২৪ সালের ২১ আগস্ট সংঘটিত আলোচিত সাজ্জাদ হোসেন (৩২) হত্যা মামলারএক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।র‌্যাব-১৪ জামালপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া নামাপাড়া এলাকার হাবেজ আলীর ছেলে।মামলার বাদী নিহতের স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার (২৮) জানান, পূর্ব বিরোধের জেরে ২১ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে আসামীরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী সাজ্জাদ হোসেনকে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর জখম হন। শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় ২২ আগস্ট শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে, ৪ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫ মিনিটে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল শেরপুর সদর থানার আতিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট