1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার

মাধবদীতে সৈয়দ বাগদাদী শাহ্ সুফী হযরত দয়াল বাবা পাগল শাহ্ (রহঃ )-এঁর মাজার পরিচালনা কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের চিন বালাপুরে সৈয়দ বাগদাদী শাহ্ সুফী হযরত দয়াল বাবা পাগল শাহ্ ( রহঃ )-এঁর পবিত্র মাজার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে গত ০১ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় মাজার প্রাঙ্গনে এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি ব্যবসায়ী মোঃ মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেকান জাকেরান ভক্তবৃন্দদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি মতে মোঃ মাসুদ ভূঁইয়াকে সভাপতি , মোঃ হারুনুর মিয়াকে সাধারণ সম্পাদক , ডাক্তার আব্দুর সাত্তারকে অর্থ সম্পাদক ও আব্দুল মালেক মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী মাজার পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমেঃ- সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জি এম মতিউর রহমান শাহ্ চিশতী , সহ-সভাপতি মোঃ ইলিয়াস সরকার , সহ অর্থ সম্পাদক জাকির আহম্মদ , সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম , প্রচার সম্পাদক মোঃ হারুন ভূঁইয়া , দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা ও ২৯ জন নির্বাহী সদস্য।
মাজার পরিচালনা কমিটি গঠনের পর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাজারের প্রধান খাদেম মোঃ মিজানুর রহমান। এ উপলক্ষে ০২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ বুধবার মাজার পরিচালনা কমিটির অভিষেক ও বাউল গানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট