1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের আয়োজনে পারিবারিক ইফতার মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মো: বেলাল হোসেন, রাজশাহী ব্যুরো চিফ।

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটনের উদ্যোগে শালঘরিয়া গ্রামবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকেলে উপজেলার শালঘরিয়া বদির মোড় সংলগ্ন আজমের আমগানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম ও সহকারী শিক্ষক শাহাদাত হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর নুর আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল ইসলাম লিটন, অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ইয়ার মোহাম্মদ প্রমুখ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, তরুণ সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন বলেন, “ইসলামের শিক্ষা হলো পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখা। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই।”অনুষ্ঠানে ধর্মীয় আলোচকরা রমজানের ফজিলত ও সংযমের শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। পরে একসঙ্গে ইফতার গ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।স্থানীয়রা জানান, “নুরুজ্জামান লিটন সবসময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। এই ইফতার আয়োজন তার জনগণের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধেরই প্রমাণ।”ইফতার মাহফিল শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট