1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

চেতনায় বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মো: ইয়াসিন কুমিল্লা জেলা প্রতিনিধি 

স্বাধীনতার পর ৫৪টি বছর আমরা পার করেছি কিন্তু এখনও আমরা কি প্রকৃতভাবে স্বাধীনতার স্বাদ গ্রহন করতে পেরেছি?যেই দেশ স্বাধীন করতে ত্রিশ লাখ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছে, এই দেশ স্বাধীন করতে অসংখ্য মুক্তিযোদ্ধা হাসিমুখে বরন করে নিয়েছে আজীবন পঙ্গুত্বকে, এই দেশ স্বাধীন করতে লাখ লাখ মা-বোনের নামের সঙ্গে যুক্ত হয়েছে বীরাঙ্গনা শব্দটি, সেই স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরা আজ মরণঘাতী মাদকের নেশায় আসক্ত। মাদকের করাল গ্রাসে ডুবে যাচ্ছে হাজার হাজার তাজা প্রাণ। মাদকের চাহিদা মেটাতেও দেশের যুব সমাজ প্রতিনিয়ত ধাবিত হচ্ছে অন্ধকার রাজ্যে। ক্রমেই এ অন্ধকার। রাজ্য যুবসমাজকে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। দেশের যুবসমাজ আজ হুমকির মুখে। এ জন্যই কি ১৯৭১ সালে এত ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে স্বাধীন করা হয়েছিল এই দেশ? বর্তমানে আমাদের দেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো- “ধর্ষণ, মাদক ও কিশোর গ্যাং”। পথে ঘাটে বখাটেরা চাঁদাবাজি, ছিনতাইসহ শিশু-কিশোরী ও নারীদের হরহামেশাই উত্যক্ত করে। মুঠোফোনে, ইন্টারনেট ও নানাভাবে নারীদের উত্যক্ত করা হয়। বখাটে ছেলেরা নারীদের উত্যক্ত করেই ক্ষ্যান্ত হয়না, তাদের অপহরণসহ নির্যাতন ও হত্যা করে। এমন কি ঘর থেকে মেয়েকে জোর করে তুলে নিতে চাইলে বাধা দেয়া মা-বাবাকে গুলি কে হত্যা করার ঘটনাও ঘটেছে। আর ও অনেক মেয়ে বখাটেদের উৎপাতে স্কুল-কলেজের ছাত্রীদের একটি অংশ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হয়। অনেক অভিভাবক মেয়েদের বাল্যবিবাহের মাধ্যমে উৎপাত থেকে উদ্ধারের পথ খুঁজে নেন। আর এসব বাল্যবধুরা অল্প বয়সে সন্তান প্রসবে মারাও যান বা অকালে রোগাক্রান্ত হন। দেশ আজ কঠিন হুমকির মুখে। মাদকসেবী বখাটেদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি প্রতিটি এলাকায় বিশেষ করে মেয়েদের স্কুলকে কেন্দ্র করে শিক্ষক, অভিভাবক ও এলাকার জনগণের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সম্মিলিতভাবে রুখে দাঁড়ালে এ কঠিন বিপদ মোকাবেলা করা ও আদর্শ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এ প্রত্যাশাই করি।★লেখকঃ যুগ্ম সম্পাদক,কবি সংসদ বাংলাদেশ ওজাতীয় কবিতা মঞ্চ।মোবাঃ ০১৬১৩৫৯০৩০৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট