1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

বান্দরবানে ঘোমটা মাথায় আদালতে হাজির প্রভাবশালী আ.লীগ নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি বান্দরবান ঃ

পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে বিশেষ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২৬ মার্চ) সকালে মাথায় হলুদ রঙের ঘোমটা পরিয়ে ও হাতকড়া লাগিয়ে কড়া নিরাপত্তায় বান্দরবানে নিয়ে আসা হয়।প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় সদর হাসপাতালে। এরপর বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা’র আদালতে তোলা হয় তাকে। বিচারক লক্ষীপদ দাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ চারটি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুদক আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে দেশের বিভিন্নস্থানে।গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন জেলা আওয়ামী লীগের এই নেতা।বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি লক্ষীপদ দাস। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট