1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচগাঁও পূর্বপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ৬ষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত “নরসিংদীতে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আশিকুর রহমান” মহান বিজয় উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামে এইচবিবি রাস্তার কাজ চলছে নরসিংদীর রায়পুরার সাবেক মন্ত্রী ও এমপি,,রাজিউদ্দিন আহমেদ রাজু রাজশাহীতে সুদের টাকার বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত কর্মী নিহত বাকৃবিতে যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ মুক্ত দিবস ২০২৫ উদযাপিত বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল মান্নান মাস্টারের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন খুলনার দাকোপে বেগম রোকেয়া দিবস পালিত

খুলনার দাকোপের বাজুয়া আর্য্য হরিসভা মন্দিরের তালা কেটে আড়াই মিনিটেই কৃষ্ণের মূর্তি চুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন- স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘আর্য্য হরিসভা মন্দির’ থেকে একটি মূর্তি চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত তিনটার দিকে মন্দিরের দুটি তালা কেটে দুষ্কৃতকারীরা মূর্তিটি চুরি করে নিয়ে যায়। আর্য্য হরিসভা পরিচালনা কমিটির সদস্যসচিব বাপী রায় জানান, মন্দিরটির বাইরের অংশে সিসিটিভি ক্যামেরা থাকলেও কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না। গতকাল রাত ৯টার দিকে মন্দিরের প্রাত্যহিক কার্যক্রম শেষে সেবায়েত ও ভক্তরা মন্দিরের গেটে তালা লাগিয়ে চলে যান। পরে গভীর রাতে মন্দিরের তালা কেটে পিতলের কৃষ্ণমূর্তি চুরি করে নিয়ে যান দুই ব্যক্তি।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জামা–প্যান্ট পরা দুই ব্যক্তি মন্দিরের দিকে যান। তাঁদের মুখ মাঙ্কি টুপি দিয়ে ঢাকা ছিল আর হাতে ছিল তালা কাটার যন্ত্র। মন্দিরের ভেতরে ঢুকে মাত্র আড়াই মিনিটের মধ্যেই মূর্তিটি নিয়ে তাঁদের বাইরে বের হতে দেখা যায়। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি। অপরাধীদের ধরতে পুলিশ সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। মন্দিরে ও এলাকায় চুরির ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, কিছুদিন ধরে দাকোপ এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। এমনকি দিনের বেলাতেও ফাঁকা বাড়িতে চুরি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট