1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

শেরপুরে বিএমটিএ’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএ), শেরপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমটিএ শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আবু হাছান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সেলিম মিয়া এবং বিএমটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আমিনুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএমটিএ সাঃ সম্পাদক মোঃ হাফিজুর রহমান। বাংলাদেশ ডেন্টাল পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সারোয়ার জাহান সিদ্দিকী সোহাগ আলোচনা সভায় বক্তারা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া, শেরপুর জেলার প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকসমূহে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা বিএমটিএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন।বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিদের উপস্থিতিতে একসঙ্গে ইফতার গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট