1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক

আন্তর্জাতিক বন দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি ।

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। বন বনানী সংরক্ষণ খাদ্যের জন্য প্রয়োজন এ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (২৪ মার্চ) উপজেলার রাংটিয়া রেঞ্জের বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও বনবিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় আশিকুর রহমান শামি,শেরপুর উপ পরিচালক, কৃত্তিম প্রজনন কেন্দ্র ড. আবু সাইদ সরকার,বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শেরপুর সুমন সরকার,শেরপুর বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, রাংটিয়া রেঞ্জ সহকারী বন সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন,রাংটিয়া রেঞ্জ সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, তাওয়াকুচা বিট কর্মকর্তা মোঃ ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান,এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ অংশ গ্রহন করেন। অতিথিদের বক্তব্য শেষে ময়মনসিংহ বিভাগের আওতাধীন বালিজুড়ি রেঞ্জ এর সামাজিক বনায়নের ৫৫ জন উপকারভোগীদের প্রাপ্য লভ্যাংশ মোট ৫৪ লক্ষ ৬৬ হাজার ২৩৯ টাকার চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট