1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা

শরীয়তপুরে মোটরসাইকেল বাসের সংঘর্ষ চালকের মৃত্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম
জেলাপ্রতিনিধি,শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বাসের ধাক্কায় মো. শাকিল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে জাজিরার গনির মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল মিয়া উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর এলাকার আমির মোল্লিক কান্দির বাসিন্দা আবু আলেম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার আড়াইটার দিকে জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় থেকে ব্যবসায়িক কাজে ঢাকার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওয়ানা দেন শাকিল মিয়া। জাজিরার গনির মোড় এলাকায় পৌঁছালে শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পিচ ঢালাই সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ দুর্ঘটনা জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট