1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

খুলনা সদর থানার সাবেক ওসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন -স্টাফ রিপোর্টার

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিন দফা সমন জারির পরেও আদালতে হাজির না হওয়ায় আজ রোববার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালত এ পরোয়ানা জারি করেন। হাসান আল মামুন বর্তমানে জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় ওসি হিসেবে কর্মরত রয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমকে নির্মমভাবে পিটিয়ে জখম করেন হাসান আল মামুন। এতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট হাসান আল মামুনের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল আলম। আদালতের নির্দেশে মামলাটি পিবিআই তদন্ত করছে। তুষার জানান, আসামি হাসান আল মামুনকে আদালতে হাজির হতে ৩ বার সমন জারি করেন আদালত। কিন্তু একবারও তিনি উপস্থিত হননি। আদালতের নির্দেশ অবমাননা করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট