1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

শেরপুরে বোরো ধান খেতে বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে পূর্ব সমশ্চুড়া পাহাড়ে হাতি বোরো ধান খেতে তান্ডব চালাতে এসে বোরো খেত রক্ষায় কৃষকের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়েএকটি মধ্য বয়সী পুরুষ হাতির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাতে পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় ওই খেতের মালিক কৃষক মোঃজিয়াউল হক (জিয়াকে) গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, গারো পাহাড়ে অবস্থানরত বন্যহাতির দলটি সম্প্রতি পাহাড়ি এলাকার বোরো খেতে প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে হানা দিচ্ছিল। ইতিমধ্যেই নালিতাবাড়ী উপজেলার বেশকিছু বোরো খেত খেয়ে শেষ করেছে। বৃহস্পতিবার রাতে অন্যান্য দিনের মতো পূর্ব সমশ্চুড়া গুচ্ছগ্রাম সংলগ্ন লাল টেঙ্গর এলাকায় পাহাড়ের ঢালে থাকা কৃষক জিয়াউল হকের বোরো ধান খেতে হানা দেয় বন্যহাতির দল। এসময় একটি মধ্য বয়সী পুরুষ হাতি ওই খেতের পূর্ব পাশে এলে আইলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে টের পেয়ে আশপাশের মানুষ ছুটে আসে। রাত এগারোটার দিকে বন বিভাগের মধুটিলা রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শনে যান। খবর পেয়ে রাতেই কৃষক জিয়াউল হক জিয়াকে নন্নী বাজার থেকে আটক করে পুলিশ।এদিকে আজ (শুক্রবার) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ওই কৃষকের বিরুদ্ধে বন্যহাতি হত্যার অভিযোগ এনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। তবে তিনি মিডিয়ার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিদ্যুতায়িত হয়ে বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট