1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

বিশ্ব পানি দিবসে খালি কলস হাতে উপকূলীয় নারীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগর থেকে আসা সুন্দরবন সংলগ্ন নদী ও খালের পানিতে দিন দিন লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় উপকূলের নারীদের জরায়ু সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন উপকূলে বসবাসী নারীরা। উপকূলের নারীদের জরায়ু সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন উপকূলে বসবাসী নারীরা। শনিবার (২২ মার্চ) সকালে মোংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর পাড়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করে উপকূলীয় নারীরা। মিছিল শেষে এক সমাবেশে মিলিত হন তারা। এসময় উপকূলীয় প্রায় পাঁচ সহস্রাধিক নারীরা এ সমাবেশে অংশ গ্রহণ করেন। বিশ্ব পানি দিবস উপলক্ষে এ সমাবেশে বক্তব্য রাখেন মো. নূর আলম শেখ, কমলা সরকার, সার্ভিস বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশের হাছিব সরদার, চন্দ্রিকা মণ্ডল, রত্না শেখ, তন্বী মণ্ডলসহ আরও অনেকে। বক্তারা বলেন, আমরা পরিষ্কার এবং নিরাপদ পানির হুমকির বিরুদ্ধে লড়াই করছি। আমরা লড়াই করছি পানীয় উপযোগী, মাছের বসবাসের উপযোগী এবং গোসল করার উপযোগী পানির জন্য। পানির আরেক নাম জীবন তাই জরুরি ভিত্তিতে উপকূলের সুপেয় পানির সংকটের সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানাই। পানি সংরক্ষণের অবকাঠামো নির্মাণ এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা করতে না পারলে আমাদের সুপেয় পানির অভাব মিটবে না। ভোর হলেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে খাবার পানি নারীকেই সংগ্রহ করতে হচ্ছে। ফলে নষ্ট হচ্ছে নারীর শ্রমঘণ্টা। তারা আরও বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সমুদ্র থেকে ভূভাগের অনেক ভেতর পর্যন্ত লবণ পানি ঢুকে পড়েছে। লোকজনকে পানি ও খাবারের সঙ্গে তুলনামূলক বেশি পরিমাণে লবণ গ্রহণ করতে হচ্ছ। নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। লবণাক্ত এলাকায় গর্ভবতী মায়েদের প্রি-একলেম্পশিয়া ও উচ্চ রক্তচাপের হার বেড়েছে। বক্তারা বলেন, যত দিন যাচ্ছে ততই মিঠা পানির উৎস ভরাট, দখল ও দূষণ হচ্ছে, তা বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকার মোংলাসহ দক্ষিণাঞ্চলে নিরাপদ পানির সার্বজনীন, ন্যায্যতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার জন্য জোর দাবি জানানো হয় এ সমাবেশ থেকে।সমাবেশের আগে পশুর নদীর পাড়ে খালি কলস হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেন উপকূলীয় নারীরা। সঙ্গে ছিল শিশুরাও। উল্লেখ্য, এখানকার ৭৩ শতাংশ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত। বাংলাদেশের উপকূলের ১৯ জেলার তিন কোটি মানুষ আধারযোগ্য পানি সংগ্রহ করতে পারছেন না। দেড় কোটি মানুষ ভূগর্ভস্থ লবণাক্ত পানি পানে বাধ্য হচ্ছেন। উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দিয়ে জরুরি ভিত্তিতে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেন নারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট