1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

রামপালে আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের চিত্রা গ্রামের দরিদ্র আকরাম মুন্সীর ভােগদখলীয় জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আকরাম হোসেন বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার চিত্রা গ্রামের আকরাম হোসেন চিত্রা মৌজার এসএ ৯৫ খতিয়ানের এসএ ৩১৮/৭৪৭ দাগের মোট ২.৩০ একর জমির মধ্যে ০.৬০০০ একর জমি প্রাপ্ত হন। কিন্তু প্রতিপক্ষ একই এলাকার মৃত মোস্তফা মল্লিকের ছেলে কামাল উদ্দিন মল্লিক, জব্বার আলীর ছেলে সাহেব আলী শেখ, সাহেব আলীর ছেলে রেজোয়ান শেখ ও ছাদ্দাম শেখ সীমানা ঠিক নেই বলে বাড়ীতে প্রবেশ করে পুকুরে থাকা মাছ, গাছে থাকা নারকেলসহ জমিতে থাকা ফসলাদি লুটপাট করে নিয়ে যায়া। প্রতিপক্ষদের বাড়ী আকরামের সীমার কাছে হওয়া তারা জমির আইল ঠিক নেই এই অজুহাতে জমি দখলের অপচেষ্টা চালায়। ভাক্তভোগী আকরাম অভিযোগে জানান, চিত্রা মৌজার এসএ ২৯১ নং খতিয়ানের ৩১৮ দাগের মোট জমি ২.৩০ একরের মধ্যে নালিশী জমির ২.৩০ একর জমি ভূয়া খতিয়ানভূক্ত হয়েছে। যা এনিমিভূক্ত। প্রতিপক্ষ পুরো জমি তাদের নিজেদের দাবী করে ভোগদখল করার চেষ্টা করে আসছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে বিবাদীদের বিরুদ্ধে ১৩/২০১২ নং একটি মামলা চলমান রয়েছে। মামলা থাকার পরেও প্রতিপক্ষ জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের কাছে আকরাম নিরাপদ নন বলে জানান, তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন।অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কামাল ও সাহেব আলীর কাছে জানতে চাইলে তারা বলেন, আকরাম মুন্সী কোন জমি পাবেন না, জমির মালিক জেহাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট