1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দাকোপে বাজার কমিটির উদ্যোগে হারুনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

শেখ জায়েদ মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার(১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ওই এলাকার খোরশেদ আলমের ছেলে রফিকুল ইসলাম(৪০)। তিনি ভাঙ্গারী মালামাল কেনাবেচার ব্যবসায় করতেন।জানা গেছে, সন্ধ্যার দিকে মোল্লার বাজার সংলগ্ন রেলওয়েতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। হাত-পা এবং মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন যাওয়ার পর রেললাইনের উপর লোকটির শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে ভিড় জমায় ঘটনাস্থলে। ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি বলেন,’যে মারা গেছে তার নাম রফিকুল ইসলাম। আমরা এখানে তিন বছর ধরে থাকি। ভাঙ্গারীর ব্যবসায় করি। আগে চিটাগাং থাকতাম। রফিকুলের এক ছেলে, এক মেয়ে। ও জুয়া খেলে অনেক টাকা হেরেছে। আমরা ধারনা করছি সে আত্মাহত্যা করেছে। অনেক দিন ধরেই সে হতাশায় ভুগছিল।
তিনি আরও বলেন,’ট্রেনে কাটা পড়ে রফিকুলের দুইপা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।’প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো.খায়রুজ্জামান শিকদার বলেন,’ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।’
১৯.৩.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট