1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিজ্ঞান, বিশ্বাস, ধর্ম ও রাজনীতি: বাংলাদেশ প্রেক্ষিত ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯ এর অভিযানে ৫.৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাউফলে দৈনিক মানবকথার সাংবাদিক আনিচুরের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ! ব্রাহ্মণবাড়িয়ার বৃহৎ সামাজিক সংগঠন ‘ভোরের সাথী’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহা আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুষ্ঠিত দাকোপ – বটিয়াঘাটায় চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিনত করবো-জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী বরিশালে সাংবাদিক এর উপর হামলা হুমকি এবং ভয়ভীতির অভিযোগ উঠেছে ১১ দলীয় জোট গঠনের পর পুরোনো শরিকদের আসন থেকে কিছু ছাড় দিতে অনুরোধ করেছিল জামাত পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে স্বৈরাচার ও অপশাসনের বিরুদ্ধে রেড কার্ড দেখানোর আহ্বান

বাগেরহাটে রামপালে পূর্ব শত্রুতার জেরে উভয় পক্ষের ৩ যুবক আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালের কুমলাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের তিন জন যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই পক্ষই ধারালো অস্ত্র দিয়ে কোপাকুপি করায় তারা আহত হন । গুরুতর আহত তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার কুমলাই গ্রামের মোসলেম সরদারের ছেলে সরদার ডালিম (৪০) ও একই গ্রামের সরদার ফেরদৌসের ছেলে সরদার মাসুদ করিম (৩০) ও অপর পক্ষের ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার (৪০)।আহতরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (১৯ মার্চ) বেলা ১ টার সময় কুমলাই গ্রামের সরদার বাড়ির চার রাস্তার মোড়ে ইকরাম সরদারে দোকানের মধ্যে ফেলে ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার ও তার ভাইপো সাব্বির সরদার ছোরা ও ধারালো দা দিয়ে মাথা বরাবর কুপিয়ে আহত করে। এসময় তারা উভয়পক্ষ মারামারি করলে তিনজন আহত হন। খবর পেয়ে নিকট আত্মীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভার্তি করেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মারুফ সরদারের ভাই সরদার বাকি বিল্লাহ জানান, তার ভাই মারুফ মাদক বেচা বিক্রি বন্ধ করতে বলায় ক্ষিপ্ত হয়। এরপরে উভয়পক্ষ গণ্ডগোল সৃষ্টি হয়। তবে আহত ডালিম ও মাসুদ মদকের বিষয়টি অস্বীকার করে বলেন, মারুফ মাদক সেবন করে। তার ভিডিও ভাইরালও হয়েছে।অভিযোগের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানার ওসি মো. সেলিম রেজা’র কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়। অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট