1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল আটটায়। খুলনায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা ১৭ মার্চ (সোমবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-ফিতরের নামাজের প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টা ও সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল আটটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা জেলা মডেল মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, সায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদমোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে। সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। ঈদের দিন সকল সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশু পরিবার, কারাগার, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদ উপলক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গতবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ঈদের সকল প্রস্তুতি রয়েছে। ঈদ হলো ধর্মীয় অনুষ্ঠান, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ঈদ আনন্দ উপভোগ করা আবশ্যক। ঈদের আগের রাতে পটকা-আতশবাজি ফোঁটানো থেকে শিশুদের বিরত রাখতে অভিভাবকদের অনুরোধ করেন সভাপতি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট