1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনার জেরে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয়পক্ষের আহত ১০ সোনারগাঁওয়ে এনসিপির নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল উল্লাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার ঘোষণা ধনবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার শাল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সাংবাদিকতায় ধারাবাহিক সাফল্য: বিজয় টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হক লিটন পঞ্চগড়ে সাংবাদিকতায় ভাষা, সৌন্দর্য ও কৌশল বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জে দস্যুতা প্রস্তুতির অভিযোগে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হিজলায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ একজন আটক

দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি দীর্ঘ ১৬বছর স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে ছিলো এখনো আছে। যতদিন না জণগনকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়া না যাবে ততদিন বিএনপি রাজপথে আন্দোলন করবে। বিএনপির নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) খুলনা ক্লাবে ডক্টরস্ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অর্ন্তবরতী সরকার। ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেয়ার মুল উদ্দেশ্য ছিলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন। জনগণ ভোটের মাধ্যমে কারা দেশ চালাবে তা নির্ধারণ করবেন। কিন্তু আমরা কি দেখলাম; দায়িত্ব নেবার পর থেকে ইউনুস সরকার রাস্ট্র সংস্কারের নামে কাল ক্ষেপন করছেন। হ্যাঁ সংস্কারের প্রয়োজন রয়েছে। আর প্রয়োজন রয়েছে বলেই বিএনপি ২০২৩ সালে রাষ্ট্র মেরামতের জন্য ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা দেখছি নির্বাচন বিলম্বিত করার জন্য বর্তমান সরকার সংস্কারের কৌশলকে বেছে নিয়েছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌছেছে। পবিত্র রমজান মাসের দ্রব্যমূল্য আকাশ ছোয়া। মানুষের জীবনের নিরাপত্তা নেই। খুনের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। নারী ও শিশু ধর্ষণ অতীতের রেকর্ড ভেঙ্গেছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে তিনি অর্ন্তবরতী সরকারের প্রতি আহবান জানিয়েছে। বকুল আরো বলেন, বিগত ১৬ বছরে দেশে চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয় ঘটেছে। ড্যাবের সদস্যরা পেশাগত ক্ষেত্রে নানা ধরণের বৈষম্যের শিকার হয়েছেন। প্রশাসন যোগ্য, দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ মানবিক না হলে সমাজে অন্যায়, খুন, জখম, নারী ও শিশু নির্যাতনের প্রকোপ জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। এ থেকে পরিত্রান পেতে জনগণের সরকারের বিকল্প নেই। ড্যাব খুলনার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ডা. এস এম আকরামুজ্জামানের তত্ত্বাবধায়নে ইফতার মাহফিলে ডা. মো. মোস্তফা কামাল, ডা. মো. শাহজাহান আলী, ডা. গ ম গোলাম আজম, ডা. এাসুদুর রহমান লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে বিকাল সাড়ে ৪টায় বিএনপির নেতা রকিবুল ইসলাম বকুল খালিশপুরের আলমনগরে উদীয়মান যুব সমাজ আয়োজিত পবিত্র রমজান উপলক্ষ্যে পবিত্র কোরআন শরীফ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, রকিবুল ইসলাম মতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইকর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচালনা করেন উদীয়মান যুব সমাজের সভাপতি রবিউল গাজী উজ্জল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট