1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি।

শেরপুরে ২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ” ক্যাপসুলসিভিল সার্জন কার্যালয়, শেরপুর, এর আয়োজনে বৃহস্প্রতিবার (১৩ মার্চ) সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে জাতীয় ভিটামিন“এ” প্লাস ক্যাম্পেইন -২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহীন। তিনি ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৫ মার্চ শনিবার ১ হাজার ৩৪৯টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘‘এ” প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে (৬-১১) মাস বয়সী ২৭ হাজার ৩৩৪ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং (১২-৫৯) মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৪৯৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘‘এ” ক্যাাপসুলসহ মোট ২ লাখ ৩৯ হাজার ৮২৭ জন শিশুকে ভিটামিন ‘‘এ” ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকগন কাজ করবেন।সংবাদ সম্মেলনে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: আহসান হাবিব হিমেল, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট