1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ শেরপুর ঝিনাইগাতী।

শেরপুর জেলার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শেরপুর শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শেরপুর শহরের মীরগঞ্জ মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সম্রাট মীরগঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩ শিক্ষার্থী নিহতের মামলাসহ ৬টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। জানা গেছে, নাজমুল ইসলাম সম্রাট ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সবুজ, মাহবুব ও সৌরভ হত্যাসহ ৬ মামলার এজাহারভুক্ত আসামি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।বুধবার বিকেলে তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শেরপুরের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান বলেন, সংশ্লিষ্ট মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় রিমান্ড শুনানীর তারিখ ধার্য করা হয়নি। নথি প্রাপ্তি সাপেক্ষে তারিখ ধার্য করে রিমান্ড শুনানী হবে। তাকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বছরের ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সশস্ত্র হামলা, ছাত্র হত্যাসহ মোট ৬টি মামলার আসামি নাজমুল ইসলাম সম্রাট। ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর সেও পলাতক ছিলেন। ক’দিন আগে সে বাড়ি আসে। মঙ্গলবার রাতে বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট