1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক

সুন্দরবন হতে চোরাইকৃত কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

খুলনার রুপসা নদীতে সুন্দরবনের চোরাইকৃত গেওয়া ও গড়ান কাঠ সহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।বুধবার (১২ মার্চ) রাতে অভিযান চলাকালীন কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জন কে ০৩ টি বোটসহ আটক করে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ ২০২৫ তারিখ বুধবার রাত ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রুপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ০৩ টি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন হতে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।তিনি আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়। বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট