1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

নরসিংদীর মনোহরদীতে ছাত্রদলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গিয়ে, গণ ধোলাইয়ের শিকার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর মনোহরদী পৌরসভায় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন বাইজিদ ও শাকিল নামে দুই যুবক। এলাকাবাসী তাদের আটক করে বেধড়ক মারধর করে এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।স্থানীয়রা জানান, বাইজিদ ও শাকিল দীর্ঘদিন ধরে মনোহরদী পৌরসভার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও লুটপাট চালিয়ে আসছিল। এবং এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে মানুষকে আতঙ্ক করছে।সম্প্রতি তাদের কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।এবং চাঁদাবাজি করার সময় এলাকাবাসী আটক করে গণধোলাই দেয় । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ।এ বিষয়ে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জানান, নরসিংদী জেলায় শুধুমাত্র ৫ সদস্যের ছাত্রদল কমিটি রয়েছে, কোনো থানা, পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই। যারা ছাত্রদলের নাম ভাঙিয়ে অপরাধ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত বলেন, এসব ব্যক্তির ছাত্রদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা মিথ্যা পরিচয় দিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট