1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

বাগেরহাটের মোংলায় পলাতক সেই মালেক ফকির গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে ০৫ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টার মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো: মালেক ফকির কে (৪৫) গ্রেপ্তার করেছে বাগেরহাটের মোংলা থানা পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে বরগুনার নলী বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।এ মামলার এজাহার সুত্রে জানা যায়, মোংলা পৌর শহরের এলাকার ১নং ওয়ার্ডের মেছের শাহ সড়কের বাসিন্দা অসহায় বোনের স্বামীর মৃত্যুর পর ০৫ বছরের শিশু কন্যা তার মামার বাসায় বসবাস করত।গত রবিাবর ( ৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কন্যা শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মোঃ মালেক ফকির (৪৫)। মালেক ফকির তার নিজ ঘরে ওই শিশু কন্যাটিকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির কান্নার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক মালেক ফকির কৌশলে দৌড়ে পালিয়ে যায়।নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয় এবং আসামী মালেক ফকিরকে দ্রুত আইনের আওতায় আনতে গ্রেপ্তার অভিযান চালায় মোংলা থানা পুলিশ।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিসুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোংলা থানার একটি টিম শিশু ধর্ষণ চেষ্টার আসামী মালেক ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন আছে। আইন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট