1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের জনগণ অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খুলনায় পুলিশের ৬০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বিজিবি’র বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন মহাপরিচালক আলীকদমে নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পূর্ণ প্রস্তুতি। শুধু কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে খুলনার জনসভায় তারেক রহমান বগুড়ায় তারেক রহমানের ধানের শীষ লিফলেট বিতরণ করছেন কর্মী সমর্থক কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার চাঁদাবাজমুক্ত আধুনিক উল্লাপাড়া গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী-২, আসনের বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাইর) নির্বাচনী আচারবিধি লংঘন

রামপালে সাবেক উপজেলা চেয়ারম্যান সাইদের গ্রেফতারের দাবীতে এলাকা বাসীর বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাঈদকে গ্রেফতারের দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল দশটায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই মিছিল করেছে স্থানীয় জনতা।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন, শেখ আল মামুন, ময়েন চৌধুরী, মনি শিকদার, দুলাল, শেখ কায়জার, জুরাইস, শেখ রঞ্জু, শরিয়তউল্লাহ, শেখ দাউদ, আর্শাব আলী, মকলেছ চৌধুরী, শেখ আবু হাসান প্রমুখ। এ সময় শতাধিক স্থানীয় জনতা উপস্থিত হন।তারা চাঁদাবাজ ভূমিদস্যু ও সন্ত্রাসী আবু সাঈদকে এখনো পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বাগেরহাট জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য আবু সাঈদের বাহিনী এমন কোন অপকর্ম নেই যা তারা করে নাই। সে বাঁশতলী ইউপি চেয়ারম্যান এবং রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের উপর ব্যাপক নিপীড়ন চালিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জমির বাৎসরিক হারির টাকা পরিশোধ না করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে মৎস্য ঘের করেছে। এলাকায় বিএনপি জামায়াতের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে হুমকি ধামকি, মারধর, জমি দখল করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলেও দাবি করেন তারা। সন্ত্রাসী আবু সাঈদের বাড়িতে দশটির অধিক অস্ত্র রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে মূলত সে সকল ধরনের অপকর্ম করে। তার কুকীর্তির জন্য নিজ দল থেকেও সে বহিষ্কার হয়েছিল। বর্তমানে ওই আবু সাঈদ গা ঢাকা দিলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে।এব্যাপারে অভিযুক্ত আবু সাইদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।এবিষয়ে রামপাল থানার ওসি সেলিম রেজা সাংবাদিকদের জানান, অপরাধী কোনো দলের নয়। সে একজন আসামি। আমরা ওই আসামিকে আটকের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট