1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

কেসিসিতে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করতে এক কর্মশালা আজ (বুধবার) সকালে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সঠিক সময়ে নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। জন্ম এবং মৃত্যু সনদ পাওয়া নাগরিকের অধিকার। অনেক সময় সাধারণ মানুষ খুব অল্প সময় হাতে নিয়ে নিবন্ধন করতে আসেন, আমাদেরও উচিত তাদের দ্রুত সময়ে সেবা দেওয়া। এক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ও দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জন্ম এবং মৃত্যু নিবন্ধনসেবা যেন কোনভাবে ব্যাহত না হয় এবং মানুষ যেন অভিযোগ না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে। নিবন্ধনের কাজ আমাদের দায়িত্ব মনে করে করবো। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় জন্ম এবং মৃত্যু নিবন্ধন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মোঃ হুসাইন শওকত। এ সময় কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান-সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের স¦াস্থ্য বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট