1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শাল্লায় নাছির চৌধুরীর শেষ জনসভা নরসিংদীতে জামায়াতে ইসলামীর বিশাল গণসমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর সমন্বয় সভা মানব রচিত নীতি আদর্শের মাধ্যমে আমরা বার বার যা চেয়েছি তা পাইনি মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচীত হলে দাকোপ – বটিয়াঘাটা অঞ্চলে কোন চাঁদাবাজ দালাল থাকবেনা – আমীর এজাজ খান বাকৃবির শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আইইউবিএটি বিজনেস স্কুলে এমবিএ ওরিয়েন্টেশন প্রোগ্রাম (স্প্রিং ২০২৬) অনুষ্ঠিত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক”গুলি, ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল

নতুন মোটর সাইকেল ই কাল হলো রাসেল-বকুলের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃ

নতুন মোটরবাইকটাই কাল হলো রাসেল আর বকুলের জীবনে। বোনের বাসা গাজীপুরের কোনাবাড়িতে গিয়ে নতুন মোটরবাইক কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তারা। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল(২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের পুত্র। তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একইসাথে মোটরবাইকের অপর যাত্রী বকুল (১৬) একই গ্রামের সাইফুল ইসলামের পুত্র এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ ভোর রাতে টাঙ্গাইলের যমুনা পূর্ব থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতের প্রতিবেশি নজরুল ইসলাম জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতো। নিজের প্রয়োজনে একটা মোটরবাইক কিনে বোনের বাসা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন।  ঘটনাস্থলের পুলিশ লাশের সুরতহাল তৈরি করবেন।

নিহত বকুলের ভাই বুলবুল জানান, লাশ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এদিকে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। # (ফাইল ছবি আছে)

মোঃআব্দুর রহিম স্পেশাল প্রতিনিধি অভিযান নিউজ টিভি।

১০/৩/২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট