1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভোট, জনগণ যাকে দেবে সে-ই জয়ী হবে—-মধ্যপাড়ায় পথসভায় ইঞ্জিনিয়ার শ্যামল ঢাকা সহ সারা বাংলাদেশের সাংবাদিকদের দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর পুলিশের হামলা নরসিংদীতে নির্বাচনী আচ’রণবিধি ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ’তার অভি’যোগ বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণে এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বদ্ধপরিকর -ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম টাঙ্গাইলের মধুপুরে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি আটক পবিত্র উমরা পালনের নিয়তে হিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফুলপুর এর আহসান শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’ আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন নরসিংদী ২ পলাশের আমদিয়ার আখালিয়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মঈন খানের সমর্থনে বিশাল উঠান বৈঠকও গন মিছিল বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার

নরসিংদীতে দালাল শাজাহান মল্লিকের কাছে এলএ অফিস জিম্মি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার ।

নরসিংদীতে সমাজ সেবক নামধারী কথিত বহুরূপী বিএনপি নেতা নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ অফিসের দালাল শাজাহান মল্লিকের অত্যাচারে অতিষ্ঠ এলএ অফিসের কর্মকর্তা কর্মচারী এবং বিল গ্রহিতা ও নিরীহ জনসাধারণ। জানা যায় , কথিত শাহজাহান মল্লিক জাতীয় পার্টি থেকে বিএনপিতে অনুপ্রবেশকারী হাইব্রিড। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের ১৬ বছরে বিএনপির সকল নেতাকর্মী মামলা, হামলায় জর্জরিত হলেও তার বিরুদ্ধে কোন মামলা নেই। ভাগ্যবান শাজাহান মল্লিককে একবারও যেতে হয়নি জেল হাজতে। অনুসন্ধানে ও বিশ্বস্ত সুত্র থেকে জানা যায় , সে ছিল পুলিশের দালাল বা সোর্স। তার দেয়া ইনফরমেশনে হাসিনা বিরোধী আন্দোলনের সকল নেতাকর্মীকে গ্রেফতার হতে হয়েছে। যখন বিএনপি নেতারা পালাতক , তখন শাজাহান মল্লিক নতুন গাড়ী কিনে প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। এখন প্রশ্ন উঠেছে দালাল শাজাহান মল্লিকের গাড়ী কেনার টাকার উৎস নিয়ে। তাছাড়া বিভিন্ন কারনে পুলিশ বিভিন্ন সময় রেড দেয় কিন্তু পুলিশের সোর্স আর টাকার বিনিময়ে সকল কিছু ধামাচাঁপা পড়ে যায়। তাছাড়া সে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের নাম ভাঙিয়ে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়কে জিম্মি করে রেখেছে। তাকে কেউ কিছু বলতে পারে না কারন সে বিএনপির প্রভাব প্রতিপত্তি খাঁটিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা খোকনের নাম বিক্রি করে এমনকি পুলিশের দালালির দাপট খাঁটিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এমন কোন কর্মকাণ্ড নাই যা সে করে না। তাকে কিছু বলতে গেলে সে মামলা হামলার হুমকি ধামকি দিয়ে বেড়ায়। অপরদিকে জেলা প্রশাসক বরাবর তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায় , সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জমির বিল উত্তোলন করতে গিয়ে প্রতারিত হয়েছেন অগনিত গ্রাহক। শীলমান্দীর ফারুক এমনই একজন ভুক্তভোগী। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন দালাল শাজাহান মল্লিকের নিকট প্রতারিতরা। এলএ অফিসে তার বিরুদ্ধে এমন অভিযোগ ভুরিভুরি। এ গুলোর তদন্ত দাবী করেছেন ভুক্তভোগীরা। নরসিংদীর সচেতন নাগরিকগন ধারণা করছেন
এ সকল অভিযোগ তদন্ত করতে গেলে , অবশ্যই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী জানান , সুযোগ সন্ধানী টাউট বাটপার প্রতারক দালাল শাজাহান মল্লিক জমির স্থাপনার মালিকদের নামে মিথ্যা অভিযোগে এলএ অফিসে মিস কেইস করে। তখন নিরুপায় হয়ে জমির বৈধ মালিকেরা তার সাথে সমোঝোতা করতে বাধ্য হয়। অযথা হয়রানি এবং বিল পাইতে দেরী হওয়ার ভয়ে জমির বৈধ মালিকেরা দালাল শাজাহান মল্লিকের সাথে টাকার বিনিময়ে রফাদফা করে। রফাদফায় দালাল হিসেবে কাজ করে তার শ্যালক মিন্টু। এদিকে মিন্টু অবশ্য এডিসির ভাই পরিচয়ে এলাকায় দাবিয়ে বেড়ায়। সে এডিসির ভাই পরিচয়ে এলাকায় বেশ দাপুটে। এ ব্যাপারে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও বিএনপির উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। ( চলবে)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট